কোচবিহার পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া থাকায় শুক্রবার পুরসভা চত্বরে উত্তেজনা ছড়ায়।

কোচবিহার পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া থাকায় শুক্রবার পুরসভা চত্বরে উত্তেজনা ছড়ায়। পূর্ব নির্ধারিত সময়ে বেতন না পাওয়ার অভিযোগ তুলে একদল অস্থায়ী কর্মী পৌরপতি দিলীপ সাহার দপ্তরে গিয়ে বিক্ষোভ জানান।কর্মীদের দাবি, মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও তাঁদের অ্যাকাউন্টে বেতন জমা পড়েনি। ফলে সংসার চালানো ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে তাঁরা চরম সমস্যার মুখে পড়েছেন। দ্রুত বেতন প্রদানের দাবিতে তাঁরা পৌরপতির সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরেন। এ সময় কিছুক্ষণের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।পৌরপতি দিলীপ সাহা জানান, অস্থায়ী কর্মীদের বেতনের বিল ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে এবং শুক্রবারের মধ্যেই সকলের অ্যাকাউন্টে বেতন পৌঁছে যাবে। তবে এই আশ্বাসে সম্পূর্ণ আশ্বস্ত নন কর্মীদের একাংশ। তাঁদের হুঁশিয়ারি, শুক্রবার দুপুর ২টার মধ্যে বেতন না মিললে তাঁরা পুনরায় বিক্ষোভে সামিল হবেন এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।হয়ঘটনাকে ঘিরে পরিস্থিতির উপর নজর রাখছে পুরসভা কর্তৃপক্ষ।*কোচবিহার থেকে আলিয়ার রহমানের প্রতিবেদন।*