চালের বাজারদর খতিয়ে দেখতে রাইস মিলে প্রশাসনের অভিযান

চালের বাজারদর খতিয়ে দেখতে রাইস মিলে প্রশাসনের অভিযানচিনি ও চালের বাজারমূল্য খতিয়ে দেখতে এবার রাইস মিলে অভিযান চালালো কোচবিহার জেলা প্রশাসন।মঙ্গলবার কোচবিহারের ঘুঘুমারী-কদমতলা এলাকার একটি রাইস মিলে অভিযান চালায় জেলা প্রশাসন, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এবং পুলিশ। অভিযানের সময় রাইস মিলে কী পরিমাণ চাল মজুত রয়েছে, চালের সরবরাহ কোথায় এবং কীভাবে হচ্ছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়।অভিযানের মূল লক্ষ্য ছিল চালের মজুত, সরবরাহ ও বাজারদর সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা। সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ন্যায্য দামে পৌঁছচ্ছে কি না, সেই বিষয়েও নজরদারি চালানো হয়।জেলা প্রশাসনের এই অভিযানকে ঘিরে ব্যবসায়ী মহলেও তৎপরতা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত রাখতে আগামী দিনেও এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।অর্থাৎ, বাজারে চাল-চিনির দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে রাইস মিল থেকে শুরু করে বাজার পর্যন্ত সরবরাহ ব্যবস্থার উপর কড়া নজর রাখছে কোচবিহার জেলা প্রশাসন।আলিয়ার রহমান, কোচবিহার

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *